ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০ জনকে নিয়োগ দেবে নগদ, লাগবে না অভিজ্ঞতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৫৩ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম
নগদ লিমিটেড

আবেদন শুরুর তারিখ
১৭ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ
০২ মে ২০২৬

পদের নাম: এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহারে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১২,৫০০ টাকা

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন