ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:০৪ এএম
ছবি- সংগৃহীত

মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (জিও টু অফিসার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (জিও টু অফিসার)

বিভাগ: ফ্যাক্টরিং অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ 

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন-ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস ইত্যাদিতে দক্ষতা। 

অভিজ্ঞতা: ২ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৫-৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।