× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪০ এএম

যে কারণে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৪:৪০ এএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. আসাদুজ্জামান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির উদ্দেশে দেওয়া পদত্যাগপত্র রাত ৯টার দিকে জমা দেন অ্যাটর্নি জেনারেল। ব্যক্তিগত কারণ উল্লেখ করে দেওয়া ওই অব্যাহতিপত্র রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে শনিবার দুপুরে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসাদুজ্জামান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছেড়ে জনগণের সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনে লড়তে চান। এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়াই তার লক্ষ্য।

শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। ১৯৯৫ সালে আইনজীবী হিসেবে এবং পরের বছর হাইকোর্টে তালিকাভুক্ত হন। ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হন।

তিনি প্রয়াত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে আইন পেশায় কাজ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!