× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫৫ এএম

ভুক্তভোগীকে খুঁজে পাওয়া যায়নি, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ বিষয়ে পিবিআই ঢাকার একটি বিচারিক আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর ধানমন্ডি–২৭ এলাকায় সাহেদ আলী আহত হন। ওই ঘটনার জন্য শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

তদন্তকালে পিবিআই অভিযোগে উল্লিখিত আহত ব্যক্তি বা অন্য কোনো ভুক্তভোগীর অস্তিত্ব খুঁজে পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তে এজাহারে তথ্যগত অসঙ্গতি ও ভুল পাওয়া যাওয়ায় মামলার সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!