× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪০ এএম

৭ মাস পর কারামুক্তি, জেলগেট থেকেই আবার গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৪০ এএম

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন

দীর্ঘদিন কারাবাস থেকে জামিনে মুক্তি পেলেও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে জেলগেট থেকেই আবারও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ সূত্র জানায়, জসিম উদ্দিন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় তাকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ জুন রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

রাজনৈতিক জীবনে জসিম উদ্দিন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি হন। পরে হিরনের মৃত্যুর পর তিনি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!