× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:২০ পিএম

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:২০ পিএম

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারকে  জামিন দিয়েছে আদালত। ছবি- সংগৃহীত

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মী ছরওয়ারকে জামিন দিয়েছে আদালত। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার সালেহ্ আবু নাইম বুধবার তাকে আদালতে হাজির করেন এবং তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন জানান। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালতে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী মো. আলমগীর আদালতে যুক্তি তুলে ধরে জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত যুক্তিতর্ক পর্যালোচনা শেষে মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। বঙ্গভবনের একজন আইটি কর্মকর্তা এই মামলায় জড়িত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

Link copied!