× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৪১ পিএম

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৪১ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ছবি : সংগৃহীত

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রায় জালিয়াতির অভিযোগে করা মামলা ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ পৃথক পাঁচ মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্ট রুল দেন।

মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পাঁচটির মধ্যে দুদকের করা মামলাটি ছাড়া অপর চার মামলায় খায়রুল হকের করা জামিন আদেশের জন্য নির্ধারিত ছিল আজ।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!