× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:২২ পিএম

রাজধানীতে বিড়াল হত্যায় একজনের ৬ মাসের কারাদণ্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:২২ পিএম

বিড়াল। ছবি- সংগৃহীত

বিড়াল। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ১ জনকে ছয় মাসের কারাদণ্ড  দিয়েছেন আদালত।একই সঙ্গে  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড  দিয়েছেন আদালত। 

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আকবর হোসেন শিবলু।

মামলার অভিযোগ বলা হয়েছে,গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর নামে একজনের পোষা বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে বিড়ালটিকে হত্যা করতে দেখা যায় শিবলুকে। তিনি মনসুরের প্রতিবেশী। 

এ ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। একই বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!