× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৩:৩১ পিএম

আরও দুই হত্যা মামলা

ফের গ্রেপ্তার শাহরিয়ার কবির

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৩:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এর মধ্যে রফিকুল ইসলাম ও আরিফ হত্যার অভিযোগ আনা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহত হন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন রিমান্ড শেষে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এছাড়া মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জামিন শুনানির জন্য ধার্য করা রয়েছে।

আরবি/জেআই

Link copied!