× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৩৫ পিএম

শাহরিয়ার কবির আবারও ২ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে রফিকুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় এ আদেশ দেওয়া হয়।

জানা গেছে, রোববার (২০ অক্টোবর) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর মো. মাহাবুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরের দিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরবি/এফআই

Link copied!