× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০১:১১ পিএম

হাসিনাকে হাজির করতে ট্রাইব্যুনালের নোটিশ জারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০১:১১ পিএম

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে আগামী ৩ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হাজির হতে নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর ও ইংরেজি নিউ এজ পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩ জুন সকাল ১০টায় শেখ হাসিনাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, রোববার (২৫ মে) আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। সেই সঙ্গে আগামী ৩ জুন এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!