× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৩:১৪ পিএম

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৩:১৪ পিএম

ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।    ছবি- সংগৃহীত

ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি- সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন (হবিগঞ্জ-৪)  ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ সাইদুল হক সুমন দেশ ছেড়ে পলায়ন ও তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে জানা যায়।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায় তার বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে বিচারক সে আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এদিকে গত বছরের ২১ অক্টোবর মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!