× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:৫৯ এএম

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা, অভিযোগ শুনানি আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:৫৯ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি- সংগৃহীত

আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি শুরু হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় গ্রেপ্তার হওয়া ছয় আন্দোলনকারীকে হত্যা করে তাদের মরদেহ পোড়ানো হয়। এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে মামলাটি তদন্ত ও বিচারাধীন।

এই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আসামিরা হলেন, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান ও শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

বাকি আট আসামি এখনো পলাতক রয়েছেন। এদের মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা। 

ট্রাইব্যুনাল সূত্র জানায়, পলাতক আসামিদের পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আদালত ইতোমধ্যে রাষ্ট্রনিযুক্ত দুইজন আইনজীবী নিয়োগ দিয়েছে।

Link copied!