ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগামীকালের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:২৪ পিএম
ছবি- সংগৃহীত

অনিবার্য কারণে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষাটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত হলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে নিয়মিতভাবে বিভাগের ওয়েবসাইট ও এসএমএস নোটিফিকেশন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।