রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হসপিটাল ও এর সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অনুমোদনবিহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন