ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও এর আশেপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো থেকে বিরত থাকতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সাধারণ মানুষকে অনুরোধ করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো।
তিনি আরও উল্লেখ করেন, অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানোর ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন