× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:১৩ এএম

বেলা বাড়ার সঙ্গে সদরঘাটে বাড়ছে বিএনপি নেতাকর্মীর ঢল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:১৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সদরঘাট টার্মিনাল উৎসবমুখর হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল আরও বেড়ে যায়।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা নেতাকর্মীকে স্বাগত জানাতে সদরঘাট ও আশপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মী সদরঘাটে আসতে শুরু করেন।

সরেজমিন দেখা যায়, সদরঘাট টার্মিনালের প্রতিটি প্রবেশপথ, পন্টুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে সারি সারি মিছিল অবস্থান করছে।

এ ছাড়া সদরঘাট থেকে বিমানবন্দর অভিমুখে যাতায়াতের জন্য স্বেচ্ছাসেবকরা নেতাকর্মীদের পথনির্দেশনা দিয়ে সহায়তা করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!