× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৬:২৫ পিএম

’বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৬:২৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে বলে আভাস দেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আগামীকাল দায়িত্ব নেবেন ড. ইউনূস। সেনাপ্রধান বলেন, তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। আগামীকাল রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান।

বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

এদিকে, আজ নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ‘আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয়কে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি।

 

আরবি/এস

Link copied!