× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৫ পিএম

মুছাব্বিরকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল ডিবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৫ পিএম

নিহত আজিজুর রহমান মুসাব্বির। ছবি- সংগৃহীত

নিহত আজিজুর রহমান মুসাব্বির। ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল এবং মূল পরিকল্পনাকারীসহ শুটারদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি প্রধান জানান, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আসামিরা তাদের দোষ স্বীকার করেছেন।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, হত্যার সুপারিশ বা ‘সুপারি’ বিদেশ থেকে বিল্লালকে দেওয়া হয়েছিল তার বড় ভাইয়ের মাধ্যমে। ১৫ লাখ টাকা এবং মামলা সংক্রান্ত দায়িত্ব নেওয়ার আশ্বাসে বিল্লাল রাজি হন। পরে তিন থেকে চার লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চুক্তির ভিত্তিতে শুটার জিন্নাতকে নিয়োগ দেওয়া হয়। শুরুতে রিয়াজকে শুটার হিসেবে নিয়োগ করা হয়েছিল, তবে তিনি হত্যার আগের দিন মুসাব্বিরকে হত্যা না করে চলে যান। পরে দায়িত্ব গ্রহণ করেন জিন্নাত।

মুসাব্বিরকে গত ৭ জানুয়ারি রাতের দিকে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গুলিতে হত্যা করা হয়। ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম পরদিন অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে, যা হত্যার প্রক্রিয়া এবং আসামিদের সনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Link copied!