× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১০ পিএম

ফের বাড়ল পোস্টাল ব্যালট পাঠানোর সময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:১০ পিএম

পোস্টাল ব্যালট। ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালট। ছবি : সংগৃহীত

আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। দফায় দফায় সময় পরিবর্তনের পর এবার ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পেপার পৌঁছালে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করবেন। এই সময়সীমা পার হলে ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হারাবেন প্রবাসীরা।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুততম সময়ে ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দেবেন। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এর এক মিনিট দেরি হলেও ভোট গণনা করা হবে না।

এর আগে, ডাকযোগে বিলম্ব এবং আন্তর্জাতিক যাতায়াতের জটিলতা এড়াতে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবার ভোটের দিন পর্যন্ত ব্যালট পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে।

প্রবাসী ভোটারদের জন্য আরও নির্দেশনা দেওয়া হয়েছে, যারা ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধন করেছেন, তারা ব্যালট সংগ্রহের পর ভোট দিয়ে নির্ধারিত হলুদ খামে জমা দেবেন। নির্ধারিত সময়ের পর পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না এবং এর দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে।

Link copied!