× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:১৮ পিএম

জামায়াতে ইসলামীর বিজয় চান না শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:১৮ পিএম

মহেশখালীর জনসভায় জামায়াত আমির । ছবি : সংগৃহীত

মহেশখালীর জনসভায় জামায়াত আমির । ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমি-আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে। আমিও তার থেকে বাদ পড়ব না ইনশাআল্লাহ। ’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় হেলিকপ্টারে মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন জামায়াত আমির। এরপর সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেন পাঁচ কিলোমিটার দূরের বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায়।

জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে ১ দলী১য় জোটের জন্য ভোট চান তিনি। পাশাপাশি জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হামিদুর রহমান আযাদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। বলেন, ‘এখন আপনারা ১২ তারিখ এমপি বাছাই করবেন, না মন্ত্রী বাছাই করবেন—সিদ্ধান্ত আপনাদের। ’

জামায়াত সূত্রে জানা গেছে, মহেশখালীর জনসভা শেষ করে জামায়াত আমির আজ দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে  কক্সবাজার শহরের বাহারছড়ার বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি হেলিকপ্টারে করেই যাবেন চট্টগ্রামের লোহাগাড়ায় আয়োজিত জনসভায়।

রূপালী বাংলাদেশ

Link copied!