× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০৬ এএম

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০৬ এএম

২১ জেলার ব্যালট পেপার। ছবি : সংগৃহীত

২১ জেলার ব্যালট পেপার। ছবি : সংগৃহীত

নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রোববার ও সোমবার দুদিনে ২১ জেলায় ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।

ইসি কর্মকর্তারা জানান, প্রথম দফায় রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলো—মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

সোমবার দ্বিতীয় দফায় আরও আট জেলায় ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এ জেলাগুলো হলো—হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা।

ইসি জানিয়েছে, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এ কাজে ব্যয় হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!