× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০২ পিএম

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, শাস্তিযোগ্য অপরাধ : পরিবেশ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০২ পিএম

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

অযথা হর্ন বাজানো শুধু বিরক্তিকর নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি আরও বলেন, চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। নীরব এলাকায় হর্ন বাজালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা চত্বরে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত হর্ন বাজানো ও শব্দদূষণ প্রতিরোধবিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শব্দদূষণ রোধে একটি আইন প্রণয়ন করেছে, যা আগে কোনো সরকার করেনি। এ আইন বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ঢাকার যেসব এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলো নির্বাচনের পর নতুন সরকার বাস্তবায়ন করবে।

অযথা হর্ন বাজানো বন্ধে জরিমানা ও শাস্তির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করা গেলে শব্দদূষণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!