× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০৭ পিএম

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত ৩৮৭ জুলাইযোদ্ধা, ‘খ’তে ৪৭৪ জন 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০৭ পিএম

জুলাইযোদ্ধাদের ক্যাটাগরী বিন্যাস। ছবি : সংগৃহীত

জুলাইযোদ্ধাদের ক্যাটাগরী বিন্যাস। ছবি : সংগৃহীত

৩৮৭ জন জুলাইযোদ্ধা ‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন, যারা আগে ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিতে ছিলেন। আবার ‘গ’ ক্যাটাগরিতে থাকা ৪৭৪ জন জুলাইযোদ্ধা ‘খ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন। গত রোববার (১ ফেব্রুয়ারি) এ পুনর্নির্ধারিত ক্যাটাগরির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়‘ জুলাই যোদ্ধারা তাদের ক্যাটাগরি উন্নীত করার জন্য আবেদন করেছেন। কেউ কেউ ‘খ’ বা ‘গ’ ক্যাটাগরিতে ছিল। তবে বেশি আহতরা ‘ক’ ক্যাটাগরির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। আবার যারা ‘গ’-তে আছে, তারা ‘খ’ ক্যাটাগরির যোগ্য।

আবেদনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর এ পুনর্নির্ধারিত ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তন হলেও মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন ঠিক থাকবে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে অংশ নেওয়া আহত ব্যক্তিদের জুলাইযোদ্ধার মর্যাদা দিয়েছে অন্তর্বর্তী সরকার। অতি গুরুতর আহতদের ক-শ্রেণি, গুরুতর আহতদের খ-শ্রেণি ও সাধারণ আহতদের গ-শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার কয়েক দফায় তিন ক্যাটাগরির জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করে। পরে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া ও একাধিকবার নাম আসা ১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল করা হয়। এরপর তিন ক্যাটাগরিতে জুলাইযোদ্ধার সংখ্যা হয় ১৫ হাজার ৪৪২।

আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। যারা অতি গুরুতর আহত (ক-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা পেয়েছেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। একটি অঙ্গহানি হয়েছে এমন গুরুতর আহত (খ-শ্রেণি) যারা আছেন তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!