× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:০৯ পিএম

৮ তারিখ থেকে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:০৯ পিএম

ইসি সচিব আখতার আহমেদ। ছবি - সংগৃহীত

ইসি সচিব আখতার আহমেদ। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস ইজাবস। বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন কমিশনকে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে ১১৬টি কেন্দ্রে ব্যালটপেপার পাঠানো হয়েছে এবং বাকিগুলো আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে।

শেষ মুহূর্তে আদালতের নির্দেশে কিছু প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু কেন্দ্রে ব্যালটপেপার পুনঃমুদ্রণ করা হয়েছে। তিনি বলেন, এ নির্বাচনে চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে। আমরা বলেছি, চ্যালেঞ্জ অপতথ্য। আমরা মেটার সঙ্গে যোগাযোগ করেছি এবং আশা করি তারা সহযোগিতা করবে। এছাড়া ইন্টারনেটে স্পিড কমানো বা আক্রমণাত্মক কন্টেন্ট ডাউন করার বিষয়ে মেটাকে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে পরামর্শ দিতে আসিনি, আমরা শুধু পর্যবেক্ষণ করব। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ভোটগ্রহণের মাঠে সমান সুযোগ নিশ্চিত করা হবে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই পর্যবেক্ষক পাঠানো হয়েছে এবং নির্বাচনের দিন আরও পর্যবেক্ষক আসবেন।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন ৩০০ আসনে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Link copied!