× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম

নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ভেতরে ঢুকে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিকে ভিন্ন দিকে নিতে এবং চলমান নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় নেতাকর্মী ও সমর্থকদের নিরাপদে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিকে একই দিনে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। শহীদ শরিফ ও ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চলমান এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে সংগঠনটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়।

এর আগে একই দিনে জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী জুমা এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!