× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:২৮ পিএম

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:২৮ পিএম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভা শেষে আসিফ নজরুল জানান, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ ও সামগ্রিক পরিস্থিতি জানতে চেয়েছে। তিনি তাদের আশ্বস্ত করেছেন যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং জনগণ জনপ্রতিনিধি নির্বাচনে সক্ষম হবে।

ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি এবং গণতান্ত্রিক প্রচেষ্টায় অংশ নিতে চায়নি। তাই নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সম্ভব নয়।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করার দায়িত্বে থাকবেন। জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

এছাড়া, আসিফ নজরুল উল্লেখ করেন, এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। নারীর ভোটারদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়নি, বরং তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যাবে।

উল্লেখ্য, কমনওয়েলথ প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত আশাব্যক্তি জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!