× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

বইমেলা পেছাতে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা প্রকাশকদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৮ পিএম

বইমেলা পেছানোর দাবি প্রকাশকদের।  ছবি : সংগৃহীত

বইমেলা পেছানোর দাবি প্রকাশকদের। ছবি : সংগৃহীত

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে পবিত্র রমজান মাসে মেলা আয়োজনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মেলা পেছানোর দাবি জানিয়েছে প্রকাশনা ঐক্য। এই দাবিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকাশকরা। দাবি না মানলে এবারের মেলা বর্জনের ঘোষণা দিয়েছেন মূলধারার প্রকাশকদের একটি বড় অংশ।

প্রকাশক ঐক্য ১৪ ফেব্রুয়ারি এক খোলা চিঠিতে জানায়, রোজার মাসে স্কুল-কলেজ বন্ধ থাকায় মেলাটি পাঠকশূন্য ও নিষ্প্রাণ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ৯০ শতাংশ প্রকাশকের মতে, এই সময়ে মেলায় অংশগ্রহণ করা ‘ব্যবসায়িক আত্মহত্যা’র শামিল। তাদের দাবি, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও রোজার বিষয়টি বিবেচনা করে মেলাটি ঈদুল ফিতরের পর আয়োজন করা হোক, যাতে পাঠকদের অংশগ্রহণ নিশ্চিত হয়।

কিংবদন্তি পাবলিকেশনের কর্ণধার অঞ্জন হাসান পবন অভিযোগ করেন, বাংলা একাডেমি দায়সারাভাবে নামমাত্র মেলার আয়োজন করছে। যার ফলে সৃজনশীল প্রকাশকরা মৃতপ্রায়। জলপরি প্রকাশনীর সাফিয়া খন্দকার রেখা জানান, উদ্ভট পরিস্থিতির কারণে মূলধারার প্রকাশনাগুলো অংশ নিচ্ছে না। ফলে এটি ‘স্মরণকালের সবচেয়ে পাঠকহীন বিবর্ণ বইমেলা’ হতে যাচ্ছে।

বাবুই প্রকাশনীর কাদের বাবু বলেন, প্রকাশকরা মেলা বর্জন নয়, বরং একটি ‘সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা’ চান। কিন্তু যৌক্তিক দাবি উপেক্ষা করে প্রকাশকদের একটি ব্যর্থ মেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!