ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম
ফয়সাল মাহমুদ। ছবিছবি- সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং-এর মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগপ্রাপ্ত হন। তার চুক্তি অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

তবে, প্রজ্ঞাপনে চুক্তি বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।