ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শপথ অনুষ্ঠানে যোগ দিলেন জোবাইদা-জাইমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৫৪ এএম
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে তারেক রহমানের সঙ্গে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

আজ সকাল ১০টা ৪২ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়।

জানা যায়, এবারের সংসদে বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।