× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৪৯ এএম

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৪৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে পরিচালিত পেজটি আর সক্রিয় থাকবে না। একটি ফটোকার্ডে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের কার্যক্রম এখানেই সমাপ্ত হচ্ছে।

পোস্টে আরও বলা হয়, গত ১৮ মাসে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। সমর্থন, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা পুরো যাত্রাকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তী সময়ে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!