× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৩২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৩২ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটের স্থান থাকবে না। মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।

শপথ গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে অটো পাস প্রদান ও পরীক্ষা বন্ধ করার ঘটনা ঘটেছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এবার এসব আর হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা, যোগ করেন তিনি।

এ ছাড়া মিলন আরও বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযানের জন্য অতিরিক্ত উদ্যোগ নেওয়ার দরকার হবে না। তারও আগে মন্ত্রিত্বের সময় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এখানে কোনো দুর্নীতি চলবে না এবং ভবিষ্যতেও চলবে না।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কারিকুলাম রিভিউ ও আধুনিকায়ন করা হবে। তিনি আবার বলেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!