× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:০৪ পিএম

‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:০৪ পিএম

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না; বরং ডাক্তারই মানুষের কাছে পৌঁছাবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসাসেবা সহজলভ্য ও সর্বজনীন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে এ লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের প্রতিই সরকারের সমান দায়িত্ব রয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বন্ধ থাকা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির নেতৃবৃন্দ। সকালে মন্ত্রী নিজ এলাকায় পৌঁছালে প্রশাসন ও নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!