× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৮ পিএম

ট্রাইব্যুনালে ঘুষের অভিযোগ, তদন্তের আশ্বাস নতুন চিফ প্রসিকিউটরের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৮ পিএম

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী করার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না—তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম লক্ষ্য হচ্ছে ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা নেওয়া। প্রতিটি মামলার নথিপত্র ও আইনি প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি গণমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ওঠা অনিয়ম ও আর্থিক লেনদেন–সংক্রান্ত অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা তাজুল ইসলাম-এর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ-এর একটি স্ট্যাটাসের মন্তব্য ঘিরেও রাজসাক্ষী করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ ভিত্তিহীন হলে তদন্তের মাধ্যমেই তা স্পষ্ট করা হবে।

সূত্র: বিবিসি বাংলা

রূপালী বাংলাদেশ

Link copied!