× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:২১ পিএম

সিটি নির্বাচন নিয়ে যে ইঙ্গিত দিলেন স্থানীয় সরকারমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:২১ পিএম

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তিনি জানান, যেসব সিটির মেয়াদ আগে শেষ হবে সেখানেই আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এই মন্তব্য করেন। এ দিন নবনিযুক্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার হবে কি না, তা ১২ মার্চের সংসদ অধিবেশনে চূড়ান্তভাবে নির্ধারণ হবে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। এটি সংসদে সিদ্ধান্ত হবে।’

নতুন প্রশাসক নিয়োগের বিষয়ে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দ্রুত সেবা নিশ্চিত করতে সক্ষম। নতুন প্রশাসকরা ৬০ দিনের মধ্যে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেবেন এবং মশা নিধন, যানজট নিয়ন্ত্রণ ও রাস্তাঘাট মেরামতের মতো জনদূর্ভোগ কমানোর জন্য কাজ করবেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে ঠিক কতদিন লাগবে তা নির্দিষ্ট না হলেও মন্ত্রী জানান, ইউনিয়ন ও উপজেলা পর্যায়েও মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ হবে। বিশেষভাবে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন আয়োজন করা হবে।

Link copied!