× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:২৬ এএম

মেট্রোরেলে ভিডিও ধারণ ও প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:২৬ এএম

মেট্রোরেলে ছবি তোলায় নিষেধাজ্ঞা। ছবি : সংগৃহীত

মেট্রোরেলে ছবি তোলায় নিষেধাজ্ঞা। ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল ব্যবহারকারী এবং সাধারণ জনসাধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া মেট্রোরেলের কোনো স্থাপনা বা ট্রেনের ভেতরে ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয়।

ডিএমটিসিএল এর পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে যে, মেট্রোরেলের সব স্টেশন ও প্ল্যাটফর্ম, কনকোর্স হল এবং প্রবেশ ও বহির্গমন পথ ও চলন্ত ট্রেনের অভ্যন্তরে অনুমতি ছাড়া ক্যামেরা চালানো যাবে না। 

বিশেষ করে ইউটিউবার, ভ্লগার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা শর্ট ভিডিও, রিলস, লাইভ স্ট্রিমিং বা ব্যক্তিগত কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে যেকোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিও শুটও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কেউ যদি ভিডিও ধারণ বা প্রচার করেন, তবে তার বিরুদ্ধে বিদ্যমান আইন ও ডিএমটিসিএলের নীতিমালা অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, যদি কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো চিত্রধারণ করতে চান, তবে তাকে অবশ্যই ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে যথাযথ ফি প্রদান সাপেক্ষে অনুমতি সংগ্রহ করা বাধ্যতামূলক।

মূলত সাধারণ যাত্রীদের যাতায়াতে বিঘ্ন ঘটানো রোধ, গোপনীয়তা রক্ষা এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনেক সময় কনটেন্ট ক্রিয়েটরদের কারণে প্ল্যাটফর্মে ভিড় বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানেই কর্তৃপক্ষ এই কঠোর অবস্থান নিয়েছে।

মেট্রোরেল একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI)। এর নিরাপত্তা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে ডিএমটিসিএলের এই নতুন নির্দেশনা সব নাগরিককে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!