× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩২ পিএম

‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩২ পিএম

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ূন কবীর। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ূন কবীর। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ূন কবীর।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও তাদের সার্বিক সহায়তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। তবে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।

এদিকে, ইরানে ইসরায়েলি হামলার জেরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।
 
রোববার সকাল ১১টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু কয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী।

রোববার দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য মন্ত্রণালয়ের সব ধরনের সেবা উন্মুক্ত রাখা হয়েছে এবং নিয়মিত ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রদান করা হচ্ছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!