× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৪৮ পিএম

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৪৮ পিএম

কাতার-বাংলাদেশের পতাকা। ছবি  : সংগৃহীত

কাতার-বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ সব দেশের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরান-ইসরায়েলের পরিস্থিতির ওপর নির্ভর করে এটি আরও বাড়ানো যেতে পারে, বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির ওপর নির্ভর করে আরও বাড়ানো হ‌তে পা‌রে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হ‌য়ে‌ছে, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে এবং বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!