× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৫২ পিএম

ঈদের ছুটি ১০ দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৫২ পিএম

ঈদের ছুটি। ছবি : সংগৃহীত

ঈদের ছুটি। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে ১০ দিন করা হতে পারে। ঘরমুখো মানুষের সুবিধা এবং উৎসবকালীন পরিকল্পনা বিবেচনা করে ছুটি বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব আসতে পারে।

বুধবার (০৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর। সরকার  মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে। 

এর পর ২৪ ও ২৫ মার্চ দুইদিন সরকারি অফিস খোলা থাকবে। তবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। যদি ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিললেই ঈদের ছুটি হবে ১০ দিন। 

এছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, এই ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 

গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।

রূপালী বাংলাদেশ

Link copied!