× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:০০ পিএম

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১২:০০ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাট চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করলে পাট উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা বেশি লাভবান হবেন।

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী পাট থেকে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ তৈরি ও এর বিপণন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করারও তাগিদ দেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!