× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৫৬ এএম

কুমিল্লা সীমান্তে অর্ধকোটি টাকার বাজি–কসমেটিক জব্দ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

রোববার (৮ মার্চ) ভোর আনুমানিক পাঁচটার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন কটকবাজার বিওপি-র টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!