× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৫০ পিএম

সংবিধান মেনে এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সংবিধান মেনেই ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও সব কার্যক্রম সংবিধান অনুসরণ করেই পরিচালিত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনসহ সব কার্যক্রমই সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলাদা শপথের দাবি তুলছে এবং জোর করে এসব কথা বলছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বাস্তবায়নে কাজ চলছে।

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখন সমালোচনা করছেন, তাদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে আগে স্বাক্ষর করেছিলেন।

Link copied!