× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:১১ পিএম

শতভাগ হবে শিক্ষকদের উৎসব ভাতা : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:১১ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টু রোডে তার সরকারি বাসভবনে আয়োজিত ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে ১০ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, অতীতেও আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি। এবারও সেই ধারা বজায় রাখার চেষ্টা থাকবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কেউ প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, নিজে মাঠপর্যায়ে গিয়ে পরীক্ষার সার্বিক নিরাপত্তা তদারকি করবেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক এক সচিব নানা জটিলতা সৃষ্টি করে গেছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এসব বিষয় তুলে ধরবেন, আর আমি বলব—সচিব, ফাইল উত্থাপন করো। আপনারা যেটা লিখবেন, সেটির তদন্ত শুরু হয়ে যাবে। সব বিষয়ই আপনারা লিখবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!