ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দায়িত্ব বাড়ল ডা. জাহেদ উর রহমানের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:২৬ পিএম
ডা. জাহেদ উর রহমান। ছবি- সংগৃহীত

নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে।

রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ডা. জাহেদ উর রহমান লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।