× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৫১ পিএম

ঈদযাত্রায় শ্রমিকের জন্য ১ হাজার বাস বরাদ্দের দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। তবে এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিবহন সংকটে পড়তে  তৈরি পোশাক ও অন্যান্য খাতের শ্রমিকরা। শ্রমিকদের ভোগান্তি এড়াতে ৫০০ বিআরটিসি এবং ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৫ মার্চ) এক বার্তায় এ দাবি জানিয়েছে সংগঠনটি।

বার্তায় বলা হয়েছে, ঢাকা থেকে গাজীপুর হয়ে উত্তরাঞ্চলগামী সবকটি বাসের টিকিট ঢাকায় বিক্রি শেষ হয়ে যাওয়ায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত কাউন্টারগুলোতে বিক্রির জন্য কোনো টিকিট বরাদ্দ নেই। বিষয়টি নজরে আসায় সম্প্রতি পুলিশ চন্দ্রার উত্তরাঞ্চলগামী সব বাস কাউন্টার তুলে দিয়েছে। এছাড়া বিপুল সংখ্যক শ্রমিক অধ্যুষিত গাজীপুর থেকে দেশের উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য কোনো বাস সার্ভিস এখনো গড়ে ওঠেনি। ফলে আশুলিয়া ইপিজেড, চন্দ্রা, বাইপাইলসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিল্পকারখানার প্রায় ৪৫ থেকে ৫০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের বাড়ি যাওয়ার জন্য কার্যত কোনো যানবাহনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা এলাকাভিত্তিক সংগঠিত হয়ে ২০ থেকে ৩০ জন মিলে ট্রাক-পিকআপ কিংবা ঢাকা মহানগরীতে চলাচলকারী লক্কড়-ঝক্কড় সিটি সার্ভিসের বাস ও মিনিবাস রিজার্ভ হিসেবে ভাড়া নিচ্ছেন। 

এতে বলা হয়েছে, সরকার প্রতি বছর ঈদে লক্কড়-ঝক্কড় বাস ও খোলা ট্রাক-পিকআপে যাত্রী বহন নিষিদ্ধ করলেও তৈরি পোশাক ও অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের কম ভাড়ায় যাতায়াতের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষ এমন ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তি এড়াতে এবারের ঈদে ঢাকা থেকে ৮ লাখ, গাজীপুর থেকে ৩ লাখ এবং নারায়ণগঞ্জ থেকে ২ লাখসহ সারাদেশে ২২ লাখের বেশি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়িতে যাবে। ফলে এবারের ঈদেও সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে গাজীপুরের শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে অন্তত ৫০০ বিআরটিসি ও ৫০০ বেসরকারি কোম্পানির বাস বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!