× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার সুপারিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন।

সম্প্রতি তিনি এ সুপারিশটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি চিঠির মাধ্যমে (ডিও লেটার) পাঠিয়েছেন।

চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়ন করাও সরকারের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামোতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষার জন্য বরাদ্দ সীমিত হয়েছে। এর ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। জীবনমান উন্নয়নের জন্য এই ভাতা ৬০ শতাংশে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।

ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা, মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। শিক্ষামন্ত্রী এ অতিরিক্ত বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

Link copied!