× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:০৩ এএম

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:০৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেশের সংসদীয় কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য একাধিক মন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে সার্বিক কার্যক্রম তদারক করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে দায়িত্ব বণ্টনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম তদারকি করবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে গুরুত্বপূর্ণ এসব খাতের কার্যক্রম পরিচালনায় তাদের ভূমিকাই হবে প্রধান বলে জানানো হয়েছে।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব বণ্টনের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

সরকার মনে করছে, এই পদক্ষেপের ফলে সংসদীয় কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা বিঘ্ন সৃষ্টি হবে না। বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন ও আলোচনায় সরকারের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!