ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যের আহ্বান স্পিকারের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৪১ এএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি; এটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২১ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতর-এর নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব আমাদের মতো দেশগুলোর ওপরও পড়তে পারে, যা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, এই সংঘাত যেন দ্রুত শেষ হয়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।