ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১০:১৮ এএম
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (২১ মার্চ) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ঈদের ছুটি। শবে কদরের সরকারি ছুটির মধ্য দিয়ে এ ছুটি কার্যকর হয়। এবার ১৮ মার্চের নির্বাহী আদেশ অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পেয়েছেন।