× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:১৬ পিএম

দক্ষিণ এশিয়ায় জেট ফুয়েলের সর্বোচ্চ দাম বাংলাদেশে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জেট ফুয়েলের দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে সৃষ্ট অস্থিরতার কারণে ভোক্তা পর্যায়ে জেট এ-১ (বিমান জ্বালানি)-এর এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের গড় মূল্য- বিশেষ করে প্ল্যাটস রেট- বিবেচনায় নিয়ে নতুন এ দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য কাঠামো অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ লিটারপ্রতি বেড়েছে ৮৯.৮৮ টাকা বা প্রায় ৮০ শতাংশ। 

একইভাবে আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি। এই নতুন দর আজ (২৪ মার্চ) মধ্যরাত থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

সংশোধিত এই মূল্য দেশের প্রধান বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে, যেমন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর। দেশি ও বিদেশি উভয় এয়ারলাইন্সের পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটেও এই দর কার্যকর হবে, যদিও ফ্লাইটের ধরন অনুযায়ী কিছু পার্থক্য থাকতে পারে।

এর আগে গত ১৮ মার্চ বিইআরসি জেট ফুয়েলের দাম বড় অঙ্কে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটে দাম ১৯৪.১৮ টাকা এবং আন্তর্জাতিক রুটে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়। তবে জরুরি পর্যালোচনার পর কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

বিইআরসি জানিয়েছে, ২০০৩ সালের বিইআরসি আইনের অধীনে তাদের আইনগত ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতি রেখে এই সর্বশেষ সমন্বয় করা হয়েছে। এটি ২০২৫ সালের মে মাসে চালু হওয়া একটি মূল্য নির্ধারণ কাঠামোর অংশ, যা বিশ্বব্যাপী জ্বালানির দামের ওঠানামার প্রেক্ষাপটে পর্যায়ক্রমিক সংশোধনের সুযোগ দেয়।

Link copied!